চকরিয়া অফিস : সাম্প্রতিক সময়ে চোরাই পথে মায়ানমারের গরু-মহিষের অবৈধ চালান ঢুকে পড়ার কারণে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে সরকারি অনুমোদনবিহীন অবৈধ পশুর হাট বসিয়ে কতিপয়মহল লাখ লাখ টাকার বাণিজ্য শুরু করেছে।

অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন দলের কতিপয় লোকজন সরকারি অনুমোদন উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্থানে এসব অবৈধ পশুর হাট গড়ে তুলেছে। এসব পশুর হাটে গরু-মহিষ বেচাকেনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে নিয়োজিত চক্রের লোকজন লাভবান হচ্ছেন। পক্ষান্তরে প্রশাসন বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন।

অন্যদিকে, চোরাই পথে মায়ানমারের গরু-মহিষ অনায়াসে নিয়ে এসে হরদম বেচা বিক্রির কারণে চরম লোকসানের মুখে পড়েছে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক দেশীয় গরুর খামারীরা। স্থানীয় উপজেলা প্রশাসনের নজরে আসলে করণীয় নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার ১২ জানুয়ারি কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চোরাচালান প্রতিরোধ বিষয়ক জরুরি সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান অনুষ্ঠিত চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী।

সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, সর্বসম্মতিক্রমে অনুষ্ঠিত চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে চকরিয়া উপজেলায় চোরাই পথে মায়ানমারের অবৈধ গরু মহিষের চালান ঢুকতে পারবে না। এসব চোরাই গরু মহিষ বেচাকেনার জন্য ইতোমধ্যে সরকারি অনুমোদন ছাড়া গড়ে তোলা অবৈধ পশুর হাট থাকতে পারবে না। এসব অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে চকরিয়া উপজেলা প্রশাসন ও চকরিয়া থানা পুলিশ প্রশাসন শুদ্ধি অভিযান চালাবে।

তিনি আরও বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবেনা। সরকারি অনুমোদন বিহীন কোন জায়গায় পাহাড় কাটা যাবে না। এই ধরনের অনিয়ম অসঙ্গতির ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় পাবে হবে না।

চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর অনুষ্ঠিত হয় উপজেলা চোরাচালান প্রতিরোধ বিষয়ক কমিটির জরুরি সভা।