প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২দিন ব্যাপি (১১-১২ জানুয়ারি) ‘ইইই ফেস্ট-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা।
চবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ ফজলুল কাদের এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ ও প্রফেসর ড. হাসান খালেদ রউফ।
এতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ ইফতেখার মাহমুদ।
মাননীয় উপ-উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক বিজ্ঞান মনস্ক দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই। প্রতিষ্ঠালগ্ন থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রেখে যাচ্ছে। চবি’র ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ আধুনিক প্রযুক্তি নির্ভর বহুমাত্রিক দক্ষতা সম্পন্ন মানবসম্পদ তৈরীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ অগ্রযাত্রায় শামিল রয়েছে।
তিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ বিভাগের নতুন শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক-গবেষকবৃন্দের সান্নিধ্যে থেকে তাঁদের আদেশ-উপদেশ মেনে নিজেদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করবে এটইি প্রত্যাশিত। তিনি বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে লব্ধ জ্ঞান নিজ কর্মজীবনে প্রতিফলনের মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী ইজাজ বিন হোসাইন ও নামিরাহ। দু’দিন ব্যাপি কর্মসূচির মধ্যে ছিল-টেকনিক্যাল সেশন, পুরস্কার বিতরণী, বরণ ও বিদায়, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Post Views: 332




