এম আনোয়ারুল হক, আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার আধ্যাত্মিক সুফী সাধক ওষখাইন আলী নগরে হযরত শাহ্ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (র:)-এর বার্ষিক পৌষ বিষু ও ওরশ আগামী শনি রবিবার ( ১৪-১৫জানুয়ারি) রজায়ী দরবার শরীফে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পৌষ বিষু ও গোসল শরীফের মধ্যে দিয়ে ওরশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এই উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) আনোয়ারা সদরে আলী রজা মার্কেটের নিজ কার্যালয়ে সাংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে রজায়ী যুব তরিকত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ উল্লাহ রজায়ী জানান।
বিষু মোবারকের সার্বিক বিষয় নিয়েও রজায়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী কথা বলেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী বলেন, চট্টগ্রাম হলো বার আউলিয়ার পূণ্যভূমি। মহান আল্লাহ তায়ালার একত্ববাদ ও তাওহীদের বাণী নিয়ে এই চট্টগ্রামে যুগে যুগে বহু ধর্ম প্রচারক সুফী সাধক, দরবেশ ওলীগণ আগমন করেন। এতে দ্বীনের প্রচার, প্রসার ও ইসলামী তৎপরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন বনে- জঙ্গলে, পাহাড় -পর্বতে, নদী- সমুদ্রে যে সকল সুফী, দরবেশ ও পীর আউলিয়া আগমন করেন তাদের মধ্যে অন্যতম একজন আউলিয়া তথা ধর্ম সাধকের বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই। তিনি হলেন কবি, সাহিত্যিক ও সুফী সাধক শাহ আলী রজা প্রকাশ কানু শাহ(রা:)। চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত ৯ নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামে রয়েছে তার দরবার শরীফ। যা ওষখাইন আলী নগর দরবার শরীফ নামে খ্যাত। এই দরবার শরীফটি প্রায় ৩শ বছরের পুরানো।
খোরশেদ উল্লাহ রজায়ী বলেন, সুফী সাধক আলী রজা প্রকাশ কানু শাহ (রা:) ১৭৫৯ সালের ১৭ই শ্রাবন,১১৬৫ বাংলা, ১০ই রবিউস সানি,১১৫৯ হিজরী সোমবার সোবহ সাদেকের সময় এই পৃথিবীতে তসরীফ আনেন। এই মনীষী হলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বক্কর ছিদ্দীক (রা:) এর বংশধর। শিশু হযরত আলী রজা (রা:) পিতা-মাতার তত্ত্বাবধানে তৎকালীন ধর্মীয় প্রথানুসারে তার পিতামাতার সান্নিধ্যে থেকে সাত বছর বয়সে নামাজ, রোজা, কুরআন শিক্ষা মাছায়েলের কিতাবাদি প্রাথমিক শিক্ষা সহ প্রকৃতির নানা জ্ঞান অর্জন করেন ।
তিনি বলেন, শৈশব থেকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আধ্যাত্মিকতার আচরণ পরিলক্ষিত হয়। এর মধ্যেই তার পিতার মো:সাছির(রা:) ইন্তেকালের মায়ের উপর তার সার্বিক দায়িত্ব অর্পণ হয়। মা তার লেখাপড়ার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে আলী রজা(রা:) আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ শিখরে আরোহন করেওকওষখাইন আলীনগর তথা সারা বিশ্বে তার আধ্যাত্মিকতা ও ধর্ম প্রচার প্রসারিত করেছেন। বাবাজান কেবলা হযরত শাহ আলী রজা (রা:)১৯৯৯ মঘীর ৫ই মাঘ ১৯ শাওয়াল। ১৮৩৭ ইং রোজ বুধবার ৭৮ বছর বয়সে এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন। সেই মোতাবেক তার জাহেরী নির্দেশনায় আগামী ১৪ ও ১৫ই জানুয়ারি ২০২৩ ইং। রোজ শনি ও রবিবার পৌষ বিষু ও ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। তিনি ইসলামের বিধান অনুযায়ী ওরশ মোবারক পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদা কাজিম উদ্দিন, শাহজাদা মাও রবিউল হোসেইন রজায়ী, শাহজাদা মাওলানা নেছার মিয়া, শা মাওঃ খায়রুল বশর (ফয়সাল) , শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী, ইউপি সদস্য ওয়ারেছ আহমদ ও কাজী এরশাদ উল্লাহ রজায়ীসহ দরবারের বিভিন্ন প্রতিনিধিরা।




