আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ( রহ:)উচ্চ বিদ্যালয়ের ২০২৩ এসএসসি পরীক্ষার্থী ও ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বরণ করা হয়। ব্যতিক্রমধর্মী আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, শিক্ষার মানোন্নয়ন ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশের এই উদ্যোগ নেয়া হয়।
আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো নজরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক সমাবেশে প্রধান অতিথির ছিলেন ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ব্যক্তিগত সহকারী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু।
সহকারী শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য তারেক চৌধুরী তানিম, মোঃ জাহাঙ্গীর আলম, মো. নুরুল আবছার, এস এম কামরুল ইসলাম, এস এম জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম , শ্রেণী শিক্ষক আনোয়ারুল ইসলাম।
অভিভাবক সমাবেশ এসএসসি ২০২৩ এর পরীক্ষার্থীদের অভিভাবকগণের অভিভাবক সমাবেশের পূর্বে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক বরণকৃত শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দেয়।
এদিকে দুপুরে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক সমাবেশে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু বলেন, গতানুগতিক ধারা থেকে বের হয়ে নতুন ধারায় বটতলী স্কুলে শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করতে চাই। আপনাদের এলাকার সন্তান হিসেবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্ব নেয়ায় শিক্ষার্থীদের কে সুনাগরিক হিসাবে গড়ে তোলা চেষ্টা অব্যাহত থাকবে। এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা ভালো ফলাফল করায় আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে অভিভাবকদেরকেও এগিয়ে আসতে হবে। অভিভাবক শিক্ষক ও ম্যানেজিং কমিটির প্রচেষ্টায় বটতলী স্কুলের শিক্ষার গুণগত অনন্য পরিবেশ সৃষ্টি হবে আশা করছি।





