লোহাগাড়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া ইউনিয়নের ফরিয়াদিরকূল এলাকায় রশিতে ঝুলে আত্মাহত্যা করেছেন এনামুল হক বাদ্শা (৫৫) নামে ব্যাক্তি। গত ১০ জানুয়ারী দিবাগত রাতের কোন এক সময় ঘরের ভিতর ছাদের সাথে রশিতে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এনামুল হক বাদ্শা ফরিয়াদিরকূল এলাকার মোজাফ্ফর আহমদের পুত্র বলে জানা যায়। সংবাদ পেয়ে আজ (১১জানুয়ারী) বুধবার সকাল বেলা লোহাগাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে লোহাগাড়া থানায়।
পদুয়া ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, উক্ত রাতে পরিবারের কেউ ঘরে ছিল না। ঘরে একা অবস্থায় ছাদের সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি। তার আত্মহত্যার সঠিক কোন তথ্য পাওয়া না গেলেও স্থানীয়দের মতে ঋণসহ পারিবারিক নানা জামালার কারনে তিনি হয়তো আত্মহত্যা করেছেন।



