প্রেস বিজ্ঞপ্তি:  আগারগাঁওস্থ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের হল রুমে আজ বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে আইসিটি বিভাগের মাধ্যমে এবং এটুআই, আইসিটি বিভাগের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সমন্বিত পরীক্ষা ব্যবস্থাপনা তথ্য সিস্টেম (I-Examin System) তৈরী করার লক্ষ্যে ডিজিটাল স্ট্র্যাটেজি ডিজাইন ল্যাব (ডিএসডিএল) প্রস্তুতি বিষয়ক একটি সভার আয়োজন করা হয়।
সভায় ইন্ডাষ্ট্রি, একাডেমিয়া ও সরকারী আইটি বিশেষজ্ঞদের আলোচনা এবং পরামর্শের ভিত্তিতে ৪দিন ব্যাপি সমন্বিত পিএসসি-ডিএসডিএল এর বিস্তারিত ডিজাইন ও প্লান তৈরী করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, চীফ ই-গভর্ন্যান্স স্ট্র্যাটিজিস্ট, ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর ফরহাদ জাহিদ শেখ,এটুআই, আইসিটি বিভাগ, মোঃ ফজলুর রহমান, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় এবং উপ-প্রকল্প পরিচালক, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর, এটুআই, আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।