মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গত বুধবার বিকালে পদুয়া আওয়ামীলীগ আঞ্চলিক অফিসে কেক কাঁটার মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার।
শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম এ আনোয়ার মজুমদার বাঁধন এর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহাগ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ মীর আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি মোস্তফা মনিরুজ্জামান জুয়েল, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এনামুল হক খোকন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার মেম্বার, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, শ্রীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মাঈন উদ্দিন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আহসান, যুবলীগ নেতা ইউসুফ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




