রংপুর প্রতিনিধি: বাংলাদেশে তৈরী বাইসাইকেল এখন ইউরোপের দেশগুলোতে জনপ্রিয়। দেশ এগিয়ে চলছে। দেশে একের পর এক দেশি-বিদেশী কলকারখানা গড়ে উঠছে। দেশে এখন আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদিত হচ্ছে। তৈরী পোশাকের পাশাপাশি আইসিটি, চামড়া, পাট, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়িারিং পণ্য রপ্তানির উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য বাইসাইকেল ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত বিশ্বের অনেক দেশে বেশ জনপ্রিয়। এ সেক্টরের গুরুত্ব অনেক বেড়ে গেছে। আমাদের অভ্যন্তরীণ বাজারে বাইসাইকেলের বড় চাহিদা রয়েছে। বিদেশ থেকে বাইসাইকেল আমদানি করে এ চাহিদা পূরণ করা হচ্ছে। আশা করা যায়, প্রাণ-আরএফএল গ্রুপ আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে বাইসাইকেল রপ্তানি করে দেশের মূখ উজ্জল করবে। বাণিজ্যমন্ত্রী আজ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় আরএফএল গ্রুপের বাইসাইকেল ফ্যাক্টরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রংপুর অঞ্চল একসময় অবহেলিত ছিল। মঙ্গায় মানুষ কষ্ট পেতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের ফলে রংপুর অঞ্চলে এখন আর মঙ্গা নেই। রংপুরের মানুষ শিল্পে কাজ করার সুযোগ পাচ্ছে। কিছু দিনের মধ্যে রংপুরে গ্যাস সরবরাহ শুরু হবে। তখন আরও কলকারখানা গড়ে উঠবে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশের বিভিন্ন স্থানে প্রাণ-আরএফএল গ্রুপের কলকারখানা গড়ে উঠছে। দেশের অর্থনীতি মজবুত করতে আরএফএল গ্রুপ অবদান রাখছে। দেশের শিল্প উন্নয়নে সরকার সবধরনের সহযোগিতা প্রদান করছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। যে গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, সে গতি অব্যাহত থাকলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এ উদ্দেশ্যকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীর সভাপতিত্বে দুরন্ত নামে বাজারজাত হওয়া প্রাণ-আরএফএল গ্রুপের উৎপাদিত বাইসাইকেল এর ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাঁ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী এবং আরএফএল গ্রæপের ব্যাবস্থাপনা পরিচালক আরএন পাল।
উল্লেখ্য, প্রাণ-আরএফএল গ্রুপ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় ৭০ হাজার বর্গফুট এর এ কারখানায় বিনিয়োগের পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। এটি প্রাণ-আরএফএল গ্রুপ এর দ্বিতীয় বাইসাইকেল ফ্যাক্টরি। প্রাণ-আরএফএল গ্রুপে উৎপাদিত বাইসাইকেল বর্তমানে বিশ্বের ১৫টি দেশে রপ্তানি করা হচ্ছে। ২০১৪ সালে প্রাণ-আরএফএল গ্রুপ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে প্রথম বাইসাইকেল ফ্যাক্টরি চালু করে।
ওই দিন সকালে বাণিজ্যমন্ত্রী রংপুর জেলার কাউনিয়া উপজেলার ৫ নং বালাপারা ইউনিয়ন পরিষদের সামনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি) এর মাধ্যমে দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষর মধ্যে ভর্তুকি মূল্যে চিনি, মশুরডাল এবং সয়াবিন তেল এর মাসিক বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান ও কাউনিয়া আওয়ামীলীগ এর সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া বক্তব্য রাখেন।বাণিজ্যমন্ত্রী পরে কাউনিয়া উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।