বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতিহি। সম্প্রতি বলিপাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে মামলা করেছেন এ অভিনেত্রী। সোমবার (১২ ডিসেম্বর) দিল্লির আদালতে নোরা ফাতিহি এ মামলা করেছেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে, জ্যাকুলিনসহ প্রায় ১৫টি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নোরা।
অভিনেত্রী অভিযোগ করেছেন, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ তার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে সেগুলো সামনে এনে বিভিন্নভাবে প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
মামলার অভিযোগে নোরা লিখেছেন, জ্যাকুলিন শুধু মানহানিই করেননি, রীতিমতো ফৌজদারি অপরাধ করেছেন তিনি। নিজের স্বার্থে আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিতে চেয়েছিলেনঅভিনেত্রী। কারণ ইন্ডাস্ট্রিতে আমরা দুজন একই ধরনের কাজ করি। অভিনেত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উল্লেখ করে মানহানির মামালা করেছেন নোরা। কারণ, জ্যাকুলিন পিএমএলএ আদালতে একটি অভিযোগপত্রও জমা দেন। অভিযোগপত্রে লেখা আছে, মিথ্যা মামলায় জ্যাকুলিনকে ফাঁসাচ্ছেন ইডি, যেখানে তিনি ছাড়াও নোরা ফাতেহিসহ আরও কিছু সেলিব্রিটি সুকেশ চন্দ্রশেখরের থেকে দামি উপহার নিয়েছেন এবং সেটার উপযুক্ত সাক্ষীও আছে।
তবে সেসকল অভিযোগ অস্বীকার করেছেন নোরা বলেন, সুকেশের সঙ্গে নোরার কোনো সম্পর্কই নেই। এমনকি তার কাছ থেকে কোনো উপহার পাননি বলে জানিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, জ্যাকুলিনের উসকানিতেই সংবাদমাধ্যমগুলো এভাবে হেনস্তা করছে নোরাকে।এর আগে জ্যাকুলিনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা ঘুসের মামলা করে ইডি। এ কারণেই সম্প্রতি ইডির জেরার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। আর তাকে জেরা করার পরই নোরা ফাতেহির নাম সামনে আসে।




