ঢাকা ব্যুরো: আমাদের শিশু-কিশোরসহ সকলের সুস্থভাবে বেড়ে উঠবার জন্য খেলার মাঠের গুরুত্ব অপরিসীম বলে বিবেচ্য হলেও আমাদের দেশের নগর কিংবা গ্রাম সকল এলাকাতেই খেলাধূলা করবার সুযোগ সংকুচিত হয়ে যাচ্ছে। খেলার মাঠে অবকাঠামো ও স্থাপনা নির্মাণ কিংবা বিভিন্ন ক্লাব ও স্বার্থান্বেষী মহলের দখলের কারণে শিশু-কিশোর ও এলাকাবাসীরা খেলাধূলার সুযোগ থেকে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। নগর ও গ্রামীণ পরিকল্পনায় খেলার মাঠকে বিনোদন সুবিধার পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা হলেও সকলের জন্য প্রবেশগম্য এলাকাভিত্তিক খেলার মাঠ তৈরির ব্যাপারে রাষ্ট্রীয় উদ্যোগ ও ভাবনা চিন্তা গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় স্বল্প। আজ সোমবার (০৫ ডিসেম্বর) সকালে ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি) কর্তৃক অনলাইনে আয়োজিত ‘আইপিডি বাংলাদেশ সংলাপ’ এ, যার মূল প্রতিপাদ্য, “বাংলাদেশের নগর ও গ্রামীণ এলাকায় খেলার মাঠের সংকট ও করণীয়” বিষয়ক সংলাপে বক্তারা এ কথা বলেন।
 বক্তারা বলেন,  এই বাস্তবতায় খেলাধূলার সুযোগকে সুস্থভাবে বেড়ে উঠবার মৌলিক অধিকার বিবেচনা করে সঠিক পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় অর্থায়ন, কার্যকর বাস্তবায়ন ও সুষ্ঠূ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া আশু প্রয়োজন।
ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত বাংলাদেশ সংলাপের মূল প্রবন্ধে আইপিডি’র পক্ষ থেকে ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক পরিকল্পনাবিদ ড.আদিল মুহাম্মদ খান বলেন, আমাদের গ্রামীণ এলাকায় পরিকল্পিত খেলার মাঠ নেই, বিভিন্ন বিদ্যালয়ের খেলার মাঠ এক্ষেত্রে বিনোদন সুবিধার চাহিদা পূরণ করে। গ্রামে মেয়েদের খেলার মাঠ না থাকবার কারণে মেয়েদের খেলবার সুযোগ অপ্রতুল। নগর এলাকায় জনসংখ্যার অনুপাতে খেলার মাঠের সংখ্যা খুবই কম। নগর এলাকায় অনেক খেলার মাঠ বিভিন্ন ক্লাব বা প্রভাবশালী মহলের দখলে আছে। নগর এলাকায় বেশ কিছু খেলার মাঠের উন্নয়ন কার্যক্রম করা হলেও উন্নয়নের পর খেলার মাঠে জনসাধারণের প্রবেশ সংকুচিত হয়ে পড়ছে।
মূল প্রবন্ধে আইপিডি’র পক্ষ থেকে অধ্যাপক আদিল আরও বলেন, খেলার মাঠ উন্নয়নের সময় খেলার মাঠকে মাল্টিপারপাস তথা বহুমুখী বিনোদন এলাকা গড়ে তোলবার কারণে খেলার সুযোগ কমে যাচ্ছে। নগর এলাকায় ক্ষেত্র বিশেষে বেসরকারি উদ্যোগে অল্পসংখ্যক খেলার মাঠ তৈরি হচ্ছে যার প্রবেশগম্যতা কম ও ব্যয়বহুল। ফলে এক্ষেত্রে বৈষম্য তৈরি হচ্ছে। বেসরকারি উদ্যোগে গড়ে তোলা আবাসিক প্রকল্পে খেলার মাঠ অপর্যাপ্ত। অনেক খেলার মাঠকে প্লট আকারে বিক্রি করে দেয়া হচ্ছে। পাশাপাশি নগর এলাকায় স্বল্পবিত্ত বা বস্তি এলাকায় খেলার মাঠ খুবই অপ্রতুল। যেগুলো আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ হয় না বললেই চলে। জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী প্রতিটি বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ থাকবার বাধ্যবাধকতা থাকলেও তা একেবারেই মানা হচ্ছে না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ থাকলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ প্রায়শঃই অনুপস্থিত।
আইপিডি’র পক্ষ থেকে বলা হয়, পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী প্রতি তিন থেকে ৫ হাজার মানুষের জন্য একটি করে শিশুদের (৩-৬ বছর) খেলার মাঠ (প্লে লট), কিশোরদের জন্য (৭-১২ বছর) প্লে-গ্রাউণ্ড ও বড়দের জন্য (১৩ ঊর্ধ্ব বয়সী) প্লে-ফিল্ড এর সুবিধা থাকতে হয়। আমাদের নগর এলাকার জনসংখ্যার আকার ও ধরন অনুযায়ী নগর এলাকায় খেলার মাঠ এর তীব্র সংকট আছে উল্লেখ করে বলা হয়, ঢাকা মহাগরীতে খেলার মাঠের ঘাটতি ৭৯৫, চট্টগ্রামে ৫৪১, রাজশাহীতে ৩৭, খুলনাতে ৬৬, সিলেটে ৩২ ও বরিশালে ৩৪ টি। সঠিক পরিকল্পনার মাধ্যমে নগর ও গ্রামীণ এলাকায় সকলের জন্য পর্যাপ্ত সংখ্যক খেলার মাঠ তৈরি না করা গেলে আমাদের স্বাস্থ্যগত ও মানসিকভাবে বিপর্যস্ত প্রজন্ম তৈরি হবে, জাতিগতভাবে যার মূল্য হবে ভয়াবহ।
পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, উপদেষ্টা, ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি) ও অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, খেলার মাঠ আমাদের সামাজিকীকরণ বাড়ায় ও উদারচিত্ত হৃদয়ের মানুষ গড়তে সহায়তা করে। খেলাধুলাবিহীন আত্মকেন্দ্রিক মানুষেরা কিভাবে আমাদের জন্য সার্বজনীন বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিবে?
তিনি আরো বলেন, নগর ও গ্রামীণ পরিকল্পনার পরিকল্পনার স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন পর্যায়ে পরিকল্পনামাফিক খেলার মাঠ ও যোগ্য সংগঠক তৈরি করতে হবে আমাদের।
বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গোল্লা বলেন, পুরান ঢাকাতে আমরা যেসব এলাকায় খেলাধূলা করে বড় হয়েছি, তার অধিকাংশতেই এখন খেলার সুযোগ নেই। খেলার মাঠ নিয়ে আন্দোলন করেও সেগুলোকে রক্ষা করা যাচ্ছে না। পাড়া-মহল্লায় খেলাধুলা করবার সুযোগ না পেলে আমাদের শিশুরা কিভাবে সুস্থ থাকবে এই প্রশ্ন রাখেন তিনি।
পরিকল্পনাবিদ মোহাম্মদ আরিফুল ইসলাম পরিচালক, ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি) ও শেলটেক কনসালটেন্টস লিমিটেড এর প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা বলেন, অর্থনৈতিক লাভ ক্ষতির হিসাব করতে গিয়ে নগর এলাকায় একের পর এক খেলার মাঠ ধ্বংস করা হচ্ছে। অথচ আমরা আমাদের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের অর্থনৈতিক ও সামগ্রিক মূল্য নিরূপন করতে বেমালুম ভুলে গেছি।
দেবব্রত পাল, সাধারণ সম্পাদক, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) বলেন, শুধু ঢাকা শহরের খেলার মাঠই নয়, ধ্বংস হয়েছে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ বেশিরভাগ শহরেরই খেলার মাঠ। ফলে আগে সারা দেশের পাড়া-মহল্লা-এলাকার মাঠে থেকে যেভাবে খেলোয়াড় তৈরি হত, সেটাও এখন আর সেভাবে হচ্ছেনা। বিভিন্ন ক্লাব ও মহল জনগণের খেলার মাঠ দখল করে আছে, পাশাপাশি খেলার মাঠ এর উন্নয়ন করতে গিয়ে সবুজ পরিকল্পনাকে বাদ দিয়ে ইট-কংক্রীট দিয়ে মাঠকে নষ্ট করে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার।
আবু নাইম সোহাগ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ছোটবেলায় মতিঝিলের যেই জায়গায় বন্ধুদের নিয়ে খেলতাম, তা এখন বহুতল বিশিষ্ট ভবন ‘সিটি সেন্টার’। ভবিষ্যত প্রজন্মের কাছে দায়মুক্ত হতে এখন সময় এসেছে খেলার মাঠ নিয়ে বড় রকমের সামাজিক আন্দোলন গড়ে তোলবার।
আরিফ চৌধুরী রাসেল, সভাপতি, ময়মনসিংহ ক্রিকেট একাডেমি বলেন, খেলার মাঠ তৈরি করবার জন্য আমাদের আইন তৈরি করা দরকার। সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানের শিকার হয় খেলার মাঠ এবং হাউজিং কোম্পানিগুলি আবাসন এলাকা তৈরি করতে গিয়ে খেলার মাঠ তৈরি করবার বিষয়টি একদম ভুলে যায় বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে জাতীয় নারী ফুটবল দলের ফুটবলার আফিদা খন্দকার বলেন, আমাদের ছোটবেলায় যেসব খেলার মাঠে খেলাধূলা করবার সুযোগ ছিল, সেগুলোর অধিকাংশই এখন আর অবশিষ্ট নেই। খেলাধূলার সুযোগের অভাবে ছেলেমেয়েরা মাদকাসক্তি’সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে।
ড. ফরহাদুর রেজা, সহযোগী অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, প্রতিটি নেইবারহুড তথা পাড়ায় বিভিন্ন বয়সের চাহিদা অনুযায়ী খেলার মাঠ গড়ে তোলা দরকার।
ফাহিম মন্ডল বলেন, সাধারণ জনগণের খেলার মাঠকে ময়মনসিংহ শহরে বিভিন্ন ক্লাবের জন্য বরাদ্দ দেয়া হয়েছে যা একেবারেই অগ্রহণযোগ্য।
আব্দুল আহাদ নাফিস বলেন, পুরান ঢাকার অনানুষ্ঠানিক অনেক খেলবার জায়গা ছিল, যা নগরায়নের কারণে বিলুপ্ত হয়ে গেছে।
রেদওয়ানুর রহমান বলেন, স্থানীয় কর্তৃপক্ষসমূহ আন্তরিক হলে নগর ও গ্রামীণ এলাকায় বিভিন্ন বয়সীদের জন্য স্বল্প ব্যয়েই খেলার স্থান তৈরি করা সম্ভব।