ঢাকা ব্যুরো: পঞ্চগড় জেলার সদর ও তেতুলিয়া এবং ঠাকুরগাঁও জেলার পীরগন্জ ও হরিপুর উপজেলায় আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দেশের প্রতিটি উপজেলায় শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রোড সংলগ্ন এলাকায় ৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এরপর মন্ত্রী জেলার সদর উপজেলায় আরেকটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মেজবাহ উদ্দিন।
ইতিমধ্যে এ প্রকল্পের ১ম পর্যায়ে ১২৫ টি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় ১৬৫০ কোটি টাকা ব্যয়ে ১৮৬ টি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম এর অংশ হিসেবে আজ নীলফামারী জেলার কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে এবং আজ ঠাকুরগাঁও জেলার পীরগন্জ ও হরিপুর এবং পন্ঞ্চগড়ের সদর ও তেতুলিয়া উপজেলার মিনি স্টেডিয়াম নির্মাণ এর আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্হাপন করা হলো ।শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ৩য় পর্যায়ের কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের আরো ১৭৩ টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ডিপিপি প্রনয়নের কাজ চলছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা-উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এখানে সবাই খেলতে পারবে, অনুশীলন করতে পারবে। এসব স্টেডিয়াম খেলাধুলায় অনেক উপকারে আসবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের সব উপজেলার মধ্যে তেঁতুলিয়ার মেয়েরা খেলাধুলায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আমরা চাই এ খেলা আরও অনেক দূর এগিয়ে যাক। শুধু হ্যান্ডবল ও ফুটবল নয়, অন্যান্য খেলাতেও দেশে নারীরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, তার প্রমাণ হচ্ছে কিছু দিন আগের সাফ ফুটবল। এ ফুটবলে নারীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সেই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। আশা করছি আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা (পিপিএম), উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, বীর প্রতীক আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মাহবুবুর রহমান, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
প্রসঙ্গত, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলায় ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে প্রথম পর্যায়ে ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে ১৮৬টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও জেলা সদরে এবং ঠাকুরগাঁও জেলার পীরগন্জ ও হরিপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
উল্লেখ্য প্রতিটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার মাঠ উন্নয়ন কাজ সহ দুইতলা প্যাভিলিয়ান ভবন নির্মাণ, ৫ ধাপ বিশিষ্ট সাধারণ গ্যালারি নির্মাণ সহ অন্যান্য উন্নয়ন কাজ থাকবে।