গাজিপূর জেলা প্রতিনিধি: টঙ্গীতে শিল্প কারখানা এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত রাখার নিমিত্তে শিল্প মালিক ও পুলিশ প্রশাসনের সাথে আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন বিসিক শিল্প নগরীর প্রেসিডেন্ট সৈয়দ তানভীর হোসেন।
সভায় বিশিষ্ট শিল্পপতি অনন্ত গ্রুপ অফ কোম্পানিস এর ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক খান (সি আই পি) বলেন, তিনি দীর্ঘ প্রায় ২০ বছর যাবত আরএমজি সেক্টরে কাজ করছেন এবং সবসময় দেখে আসছেন গাজীপুরের মহাসড়কগুলোতে দিনে রাতে সকল সময়ই অসহনীয় যানজট থাকে তবে গত কয়েক মাস যাবত এ অবস্থার অভাবনীয় পরিবর্তন ঘটেছে। আগে যেখানে উত্তরা থেকে কাশিমপুর আসা যাওয়ার জন্য ৩ ঘন্টা সময় ব্যয় করতে হতো সেখানে এখন ৪৫ মিনিটে যাতায়াত করা যাচ্ছে। শিল্প মালিকদের সাথে পুলিশ প্রশাসনের যে MOU সাক্ষরিত হয়েছে এটি সারাদেশের জন্য একটি অনন্য নজির হয়ে থাকবে এবং এই উদ্যোগকে কিভাবে সারাদেশে বিস্তৃত করা যায় এ ব্যাপারে তিনি বিজিএমইএ’র সভায় আলোচনা করবেন।

টঙ্গী জেনারেল হাসপাতালের আরএমও বলেন, ডোপ টেস্টে এর ফি কমানোর জন্য উদ্যোগ নেবেন। তিনি এ উদ্যোগ সাধুবাদ জানান এবং একে দীর্ঘস্থায়ী করার জন্য আশ্বাস জ্ঞাপন করেন।
বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তানভীর হোসেন বলেন, এ উদ্যোগ বিসিক শিল্প নগরী এলাকায় শান্তি শৃঙ্খলা এবং মাদকের বিস্তার রোধে কার্যকরী ভূমিকা রাখবে এবং আজকের এই মহতী অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য তিনি পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শিল্প কারখানার পরিবহণ চালক-শ্রমিকের গুরত্বপূর্ণ অবদান রয়েছে। তবে গুটিকয়েক মন্দ লোক মাদকের সাথে জড়িয়ে পড়ায় বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, সেই সাথে তার পরিবারের তথা দেশের অনেক বড় ক্ষতির সম্মূখীন হতে হচ্ছে।
তিনি আরো বলেন, এ সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে মাদকের সাথে জড়িত বিভিন্ন সামাজিক সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। করেন। আমরা মধ্যমায়ের দেশ হয়েছি, সেই সাথে আমাদেরও সেই মানদন্ড বজায় রাখতে হবে। । সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত প্রয়াসে এ ব্যাধীকে দূর করতে হবে। সেই লক্ষ্যে এ সমঝোতা স্বাক্ষর ঐতিহাসিকভাবে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিল্প কারখানা মালিক, কর্মচারী, শ্রমিক, পরিবহণ মালিক-চালকসহ এলাকার সূধীজন।
Post Views: 439




