ক্রীড়া প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে আজ শনিবার (২২ অক্ঠোবর) বিকালে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বনাম নাটোর জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টাঙ্গাইল জেলা নাটোর জেলা-কে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ম. চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া ও মোসাঃ শিউলি বেগম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মো: সাইফুল ইসলাম মিটুল খান, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দও স্বেচ্ছাসেবকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা।
আগামী ২৬ অক্টোবর নওগাঁ জেলা বনাম বগুড়া জেলার মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।
Post Views: 442




