আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনচার ও জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকার উপর হামলার প্রতিবাদে এবং আনোয়ারা উপজেলা বিএনপির বিতর্কিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও সাবেক ছাত্রনেতাদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবুর সভাপতিত্বে আজ মঙ্গলবার (১৮ অক্ঠোবর) বিকেলে কালাবিবি দীঘির মোড় থেকে মিছিলটি বের হয়ে পিএবি সড়কে প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয় ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, আব্দুল মঈয়ুম চৌধুরী ছোটন, নুরুল আবচার, মাসুদুল আলম, নুর আলী, বজলুর রশিদ, এখলাছুর রহমান, ফিরোজ খান, সুলতান মাহমুদ খোকন, শরীফ, মোহাম্মদ কামাল, ফরিদ উদ্দিন, আবু জাফর, শাহাবুদ্দিন, কামরুল ইসলাম, মোরশেদ, মোহাম্মদ ইউসুফ ইলিয়াস করিম ইলু আলমগীর ও মোক্তার আহমদ প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ের বিতর্কিত ব্যক্তিদের অব্যাহতি ও বহিষ্কার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলকে ধন্যবাদ জানান। বক্তারা হামলাকারীদের কে আইনের আওতায় এনে শাস্তির দাবি ও দলের শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।




