উত্তরা প্রতিনিধি: রাজধানীর তুরাগ কামারপাড়ায় উত্তরার কারখানায় বিস্ফোরণে মালিকসহ আটজন দগ্ধের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০৬ আগস্ট) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।দুজন মৃতের পরিচয়- গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর (২৩)।

এর আগে শনিবার (০৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উত্তরা কামারপাড়া রাজাবাড়ি পুকুর পাড় এলাকায় ভাঙারির কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ আটজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। এখনও যারা বেঁচে আছেন তারা হলেন- রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫) ও আল আমিন (৩০)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বলেন, তাদের বেশির ভাগেরই শরীরের ৫০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে।