মিজবাউল হক, চকরিয়া: কক্সবাজারের চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ) দুপুরে চকরিয়া সেনাক্যাম্পের সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার ডুলাহাজার ক্যাম্পের ক্যাপ্টেন অনিক এর নেতৃত্বে ১০ গোয়েন্দা মাঠকর্মী কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারীপরোয়না ভুক্ত ডাকাত মো. জামাল উদ্দিন (৫৫) এবং মো. রবিউল (২৫) কে আটক করা হয়।

পরবর্তীতে উক্ত ডাকাতের নিজ বাড়ি তল্লাশি করে ১ টি একনলা বন্দুক, ১ টি রামদা, ৪টি দা, ২টি ছুরি জব্দ করা হয়। পরে আটককৃত ডাকাত এবং উদ্ধারকৃত দেশীয় তৈরি অস্ত্র চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন, বিষয় টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।