মিজবাউল হক, চকরিয়া: বিএনপির নীতি হচ্ছে একটাই সেটি হলো দেশের স্বার্থ সবকিছুর উর্ধ্বে থাকবে। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ। আজ শুক্রবার(০৬ ফেব্রুয়ারি) সকালে তার নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও (কক্সবাজার ১)আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর সরকার হবে ইনশাআল্লাহ বিএনপির সরকার। আগামীর সরকার হবে উন্নয়নের সরকার।

তিনি আরো বলেন, আগামীর সরকার এদেশের সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যেটার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যেটা ছিলো আমাদের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা। তিনি সেই বাংলাদেশ বির্নিমাণ করতে সবাইকে আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেয়ারও আহবান জানান।

এদিকে এর আগে চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা জাত ভেদে কোনো বিভাজন হবেনা সবার পরিচয় হবে বাংলাদেশী। আমরা ধর্মের ভিত্তিতে কোন বিভাজনে বিশ্বাস করিনি এবং করবোনা। বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশী নাগরিকের যে পরিচয়, সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশী পাসপোর্টেও তাই লিখা আছে।

ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সহ -সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন, নাজেম উদ্দিন প্রমূখ।

এই ছাড়াও মালুমঘাট এলাকায় চা-বাগান ব্যাপ্টিষ্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোছাইন, অধ্যক্ষ এএম ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন, সাংবাদিক এম আর মাহবুব প্রমূখ।