প্রেস বিজ্ঞপ্তি: সনাতনী কর আইনজীবী পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সাগরিকা এলাকার জেলে পাড়া থেকে শুরু বিভিন্ন সনাতনী মহল্লায় চট্টগ্রাম ১০ আসনের সৎ, যোগ্য শিক্ষিত সাঈদ আল নোমান-এর সমর্থনে কর আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক সনজয় আচার্য্য-এর সভাপতিত্বে গণসংযোগ করা হয়।
প্রধান অতিথি কর আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এতে এহতেশামুল আলম পাপ্পু বলেন, চট্টগ্রাম ১০ আসনের সৎ, যোগ্য শিক্ষিত সাঈদ আল নোমান প্রার্থী হওয়ার মুক্তিযুদ্ধে শক্তি ও গণতন্ত্রকামী জনতা সকল শ্রেণীর পেশার সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য কর আইনজীবী ফোরামের উদ্যোগে গণসচেতনতা ও গণসংযোগ করেছেন। হিন্দু সম্প্রদায়ের লোকজনও যে আজকে ঐক্যবদ্ধ তার প্রতিশ্রুতি দিচ্ছে এটাই তার বড় প্রমাণ।
বক্তারা আরো বলেন, অসম্প্রদায়িক চেতনা বিনষ্টকারীরা যেমন দেশের শত্রু তেমনি গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু। এদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে। সকলের সাবধান হয়ে এদেরকে চিহ্নিত করতে হবে। আগামী নির্বাচনে স্বাধীনতার প্রতীক ও গণতন্ত্রের প্রতীক একটাই- তা হলো ধানের শীষ প্রতীক। ধানের শীষের বিকল্প আর কোন প্রতীক নেই। তাই সকলে ধানের শীষ মার্কা ভোট দিয়ে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের একমাত্র সুযোগ্য সন্তান সাঈদ আল নোমানকে নির্বাচিত করতে হবে।
গণসংযোগেকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এহতেশামুল আলম পাপ্পু।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পান্না বণিক, সন্দিপন মুহুরি, সুমন বৈদ্য, রণজিৎ দে, বিএনপি নেতা আবু বক্কর প্রমুখ।




