নগর প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চান্দগাঁও থানার উদ্যোগে আজ বুধবার(০৪ ফেব্রুয়ারী)বিকাল ৩টায় বহদ্দারহাট একলাছুর রহমান স্কুলের থেকে শুরু করে বহদ্দারহাট চত্বর হয়ে, হক মার্কেট দিয়ে, বহদ্দারহাট বাজারের অলিতে গলি শেষ করে আবারও বহদ্দার চত্বর হয়ে খাজা রোড গিয়ে মিছিল শেষ হয় ও লিফলেট বিতরণ করা হয়।
ধানের শীষের সমর্থিত প্রার্থী আলহাজ্ব এরশাদুল্লাহ সমর্থনে চাঁন্দগাও থানা শ্রমিক দলের সভাপতি আব্দুল হান্নান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম বাবলুর সঞ্চালনায় সংক্ষিপ্ত এক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এএম নাজিম উদ্দিন।,
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংকের জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ কাউসার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ- সভাপতি, মোহাম্মদ তারেক, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক সহ-সম্পাদক আব্দুস সাত্তার মুন্সী, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ এসকান্দার, মো. শাহ আল, দৌলত মিয়া, রিয়াজ হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ শামীম, করিম মিস্ত্রি, মো. জামাল হাওলাদার, নজরুল ইসলাম, আশিক, মাহবুব আলম, মনসুর আলম,সালাহউদ্দিন, মুজাফফর, মোহাম্মদ কামাল আরো অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এএম নাজিম উদ্দিন বলেন, স্বাধীনতার রক্ষার জন্য ধানের শীষের বিকল্প নাই। চট্টগ্রাম ১০ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ এই এলাকার বুনিয়াদি পরিবারের সন্তান। তাকে চিনে না যে এমন কোন লোক নেই। আর তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে এলাকার সাধারণ জনগণের সাথে কোন সম্পর্ক নাই। ওহী নাযিল হয়ে এসেছে। এমন ধরনের প্রার্থী এসেছে আজকে স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্ত করছে। আবার স্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এরা সার্বক্ষণিক বিরোধিতা ছিল, এখনো আছে। তাই ভবিষ্যতে দেশ ও দেশের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়বে। অন্যদিকে কর্মজীবী নারীদের নিয়ে তারা বিরূপ মন্তব্যও করছেন।
বক্তারা আরো বলেন, আবার নারীবান্ধব প্রতারণাও করছেন। শ্রমিকদের অধিকারের কথা তাদের সংবিধানে নেই। ইসলামে কোরআনের শাসনে শ্রমিকদের অধিকার নেই বলে প্রতারণা করছে আর গণতন্ত্র লেবাস ধরে ধোকাবাজি করছে। বন্দরের শ্রমিকেরা যখন দেশের স্বার্থে বন্দর রক্ষার জন্য আন্দোলন করছে। বর্তমান সরকার যখন বন্দর নিয়ে হাসিনার পথে হাটছে। ষড়যন্ত্র করছে, ঠিক তখনই বন্দর শ্রমিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে জামাতের চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট সরকারের প্রশাসনের যোগসাজশে আজকে বিভিন্ন সাজামূলক ব্যবস্থা নিচ্ছে- আমরা তার তীব্র নিন্দা জানাই। সাথে সাথে আজকের সভা থেকে কর্মজীবী নারী বিদ্বেষীর, বিরূপ মন্তব্য করায় তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি।
বক্তারা বলেন, বিগত জুলাই আন্দোলনে আমরা যারা যুদ্ধ হিসেবে কাজ করেছি আমরা আজকে শপথ নেওয়ার সময় হয়েছে আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের বয়কট করতে হবে। গণতন্ত্রের প্রতীক স্বাধীনতা রক্ষার প্রতীক ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে হবে। অন্যথায় এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। ধর্মের লেবাস পড়ে যেভাবে প্রতারণা করছে ঠিক অনুরূপ বাংলাদেশের সহজ সরল মুসলমানদেরকে একেই রূপে রূপ ধারণ করছে, ওই স্বাধীনতা বিরোধীরা ৭১’ সনে মা বোনদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলছে। আবার শুরু করছে অতীতের ন্যায় এখন সময় এসেছে শিক্ষা দিতে হলে বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালেট নির্বাচনের মাধ্যমে দিতে হবে।




