আনোয়ারা প্রতিনিধি: তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী দলকে ভোট দিন। আগামীর বাংলাদেশ যেন শান্তির বাংলাদেশ হয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই বসবাস করতে পারবে।
গতকাল বুধবার(০৪ ফেব্রুয়ারী) বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে স্থানীয় কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা- কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের সমর্থনে আনোয়ারা-কর্ণফুলীর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান প্রতিনিধিদের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজন কান্তি সরকার এসব কথা বলেন।
তিনি বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপি’র মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, আমরা সরকার গঠন করলে নারীরা ফ্যামিলি কার্ড পাবেন, প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেয়া হবে । পুরুষরা কৃষি ও বেকার কার্ড পাবেন, যাতে ১৫০০ টাকা করে পাবেন। প্রতি এলাকায় কমিউনিটি ক্লিনিক করা হবে।
তিনি বলেন,তিনবার এমপি ছিলাম, কখনো সম্প্রদায়িকতা দেখাইনি, যারা হিন্দুদের দিকে আঙুল তুলে কথা বলবে, আমি সেই আঙুল ভেঙে দেব। সনাতনীদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা অনেক আগের।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দিবাকর বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রাহুল ধরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়্যারম্যান অপর্ণা রায় দাস।
বিশেষ অতিথি ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়্যারম্যান সাথী উদয় কুসুম বড়য়া, ঢাকা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র দাস, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, ঢাকা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অপু বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক কুইনটেন রিবেরো ও সরওয়ার জামাল নিজামের স্ত্রী নাজমিন নিজাম,সরওয়ার জামাল নিজামের ছেলে সাহওয়াজ জামাল নিজাম সনি, কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বিশ্বাস।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নির্মল শীল, যুগ্ম আহ্বায়ক প্রদীপ ধর, বিএনপি নেতা এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার, ছাত্রদল নেতা ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।
সুধী সমাবেশ জনসভায় পরিণত হয়। ব্যতিক্রমধর্মী আয়োজন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।




