নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী আটকের সংবাদ পাওয়া গেছে। একই অভিযানে এক সন্ত্রাসীর বসতঘর থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও মোবাইল সেট। আজ বুধবার(০৪ ফেব্রুয়ারী) ভোর ৪টা থেকে দু ঘন্টার অধিক সময় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটক ও অস্ত্র উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।

অভিযানে আটক হয়েছে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার ৩৫ বছরের মোহাম্মদ বাবুল ওরফে কালা বাবুল ও ওয়ারেন্টভূক্ত আসামী ৬৫ বছরের সন্ত্রাসী আবু তাহের। গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয় বলে সূত্রটি জানায়।

জানা গেছে, যৌথবাহিনীর অভিযানে আটক কালা বাবুল নতুন পাড়ার মোঃ ইউনুচের পুত্র। তার বসতঘর থেকে উদ্ধার হয়েছে একটি এলজি, দু’টি কার্তুজ, সাতটি রামদা ও ৪টি মোবাইল সেট। একই অভিযানে আটক অপরজন ওয়ারেন্টভুক্ত আসামী আবু তাহের বড়হাতিয়া এলাকার কথিত সন্ত্রাসী গ্রুপ তৌহিদ বাহিনীর প্রধান তৌহিদের বাবা বলে জানা গেছে।

আটকের পর তাদেরকে অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে লোহাগাড়া থানা পুলিশের নিকট। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ জানায়।