বিনোদন ডেস্ক: ভারত-বাংলাদেশের শিল্পীদের মিলিত সংগঠন বিশ্বময় সংস্কৃতি পরিষদ। ১১ ই মে এ সংগঠন দ্বারা সম্মাননায় ভূষিত হলেন জননন্দিত উপস্থাপক দিলরুবা খানম।
এটা নিয়ে উপস্থাপনায় অর্ধশতক সম্মাননা অর্জনের গৌরব অর্জন করলেন গুণী এই শিল্পী
সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ দিলরুবা খানম মঞ্চের জনপ্রিয় উপস্থাপক, খ্যাতিমান বাচিকশিল্পী ও লেখক। মানুষের ভালবাসায় ইতোমধ্যে পরিচিত হয়েছেন মঞ্চ উপস্থাপনার রোল মডেলে।
অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে উপস্থাপনাকেই পেশাদারিত্বের জায়গায় নিয়ে গেছেন।দীর্ঘ প্রায় দুযুগধরে হাজার হাজার অনুষ্ঠান সঞ্চালনা করে সর্বস্তরের মানুষের মন জয় করেছেন। উপস্থাপনায় পেয়েছেন দেশের ভেতরে এমনকি দেশের বাইরে ও অনেক সম্মাননা।
বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত উপস্থাপক দিলরুবা এর আগে ৪৯ টি সংগঠন ও প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা পেয়েছেন। পাশের দেশ ভারতেও বেশকিছু অনুষ্ঠানে সঞ্চালনা ও আবৃত্তির ডাক পেয়েছেন। সেখানে ও প্রশংসার পাশাপাশি পেয়েছেন সম্মাননা।
গত ১১ই মে গুণী এ উপস্থাপক, পুনরায় উপস্থাপনায় সম্মাননা পেলেন বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ নদীয়া জেলা কমিটির কাছ থেকে। আয়োজকদের আমন্ত্রণে সেখানেও বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনা করে দেশের জন্য বয়ে এনেছেন সুনাম, সম্মান।
শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান স্ত্রী বলরাম মাঝি,ভারতের প্রখ্যাত বাউল শিল্পী মনসুর ফকির,আশীষ সরকার সহ গুণীজনরা। সম্মাননা প্রদান কালে অতিথিরা বলেন,”উপস্থাপনায় উপস্থিত বুদ্ধি,বিচক্ষণতা ও পরিমিতিবোধ আপনার বিশেষ গুণ।
কল্যাণী গান মেলায় আপনাকে সম্মানিত করতে পেরে আমাদেরও ভীষণ ভালো লাগছে। দু’দেশের মাঝে কাঁটাতারের দেয়াল থাকলেও চিন্তা, চেতনা, ভাবনায় আমরা বাঙালিরা এক ও অভিন্ন। জয় হোক বাঙালি সংস্কৃতির। দু’দেশের বন্ধন আরো দৃঢ় হোক।
উল্লেখ্য, দিলরুবা খানম(ছুটি) বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষত উপস্থাপনায় এক জনপ্রিয় নাম। সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য এই নন্দিত উপস্থাপক উপস্থাপনাকে পেশা হিসেবে নিতে ২০০৭ সালে ছেড়ে দিয়েছিলেন শখের পেশা রিপোর্টিং। এর বাইরেও তিনি একজন খ্যাতিমান আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী ও মানবতাবাদী লেখক। নান্দনিক উপস্থাপনায় জয় করেছেন লক্ষ মানুষের হৃদয়। কল্যাণী গান মেলায় প্রাপ্ত এ সম্মাননার মাধ্যমে উপস্থাপনায় অর্ধশতক সম্মাননা প্রাপ্তির গৌরবে ভূষিত হলেন এ শিল্পী।




