বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার অবিচলিত পাড়ার অদম্য মেধাবী লিদিরামদিন পার বম। বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। পরিবারের উপার্জনক্ষম সদস্য বাবা একটি এনজিওতে কাজ করে এবং বড় ভাই গাড়ি চালক। মা গৃহিণী এবং ছোট বোন বান্দরবান গার্লস হাইস্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
দুর্গম পার্বত্য জনপদে বসবাস করে দেশের অনেক অগ্রসরমান শিক্ষার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে রাঙ্গামাটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
মেয়েটির ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য এবং নির্বিঘ্নে পড়াশোনা চালানোর জন্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি তাকে ৩০হাজার টাকার নগদ চেক প্রদান করেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, চিকিৎসাশাস্ত্রে সফলভাবে অধ্যয়ন সমাপ্ত করে অনাগ্রসর বান্দরবান জেলার আপামর মানুষকে চিকিৎসাসেবা প্রদান করবে। তিনি মেয়েটির কাছে এই প্রত্যাশা করেন।