বিশ্বজুড়ে আন্তঃসীমান্ত নদী ও পানিসম্পদের সুষ্ঠু বণ্টন এবং ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রীয় সীমানা ও কূটনৈতিক উদ্যোগ অন্যতম প্রধান উপাদান হয়ে উঠেছে। বিশেষত ভাটির দেশ হওয়ার কারণে বাংলাদেশের কৃষি, অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও নদী অববাহিকার কোটি মানুষের জীবন-জীবিকা সরাসরি জড়িয়ে রয়েছে এসব নদীর পানিপ্রবাহের ওপর। এই বাস্তবতায় অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সুদৃঢ় কূটনৈতিক কৌশলের পাশাপাশি দেশব্যাপী নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

রাজধানীর ইডেন মহিলা কলেজে সম্প্রতি ‘Transboundary Water Facts’ শীর্ষক এক বিশেষ পাঠচক্রের আয়োজন করা হয়। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাইমুনা খানের উদ্যোগে আয়োজিত এই আলোচনাচক্রে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এতে অভিন্ন নদীর গুরুত্ব, বৈশ্বিক পানিসম্পদের বর্তমান চিত্র, পানিবণ্টন চুক্তি, আকস্মিক বন্যা এবং ন্যায্য অধিকার আদায়ে রাষ্ট্র ও জনগণের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জাতিসংঘের পানিবিষয়ক সংস্থা ইউএন-ওয়াটারের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৫৩টি দেশ কোনো না কোনোভাবে আন্তঃসীমান্ত নদী, হ্রদ কিংবা ভূগর্ভস্থ পানিপ্রবাহের ওপর নির্ভরশীল। বর্তমানে পৃথিবীতে ৩১৩টি আন্তঃসীমান্ত নদী ও হ্রদ এবং ৪িখটি আন্তঃসীমান্ত ভূগর্ভস্থ পানির উৎস রয়েছে। উজানের দেশের নেওয়া যেকোনো সিদ্ধান্ত নিচু অববাহিকার ভাটির দেশের মানুষের জীবনেও সরাসরি প্রভাব সৃষ্টি করে। মেকং, নীল নদ, আমাজন, দানিয়ুব ও সিন্ধু নদ এর বড় উদাহরণ, যেখানে কোথাও যৌথ সহযোগিতা গড়ে উঠেছে, আবার কোথাও বহাল রয়েছে মতপার্থক্য।

সরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে মোট ৫৭টি আন্তঃসীমান্ত নদী প্রবাহিত রয়েছে। এর মধ্যে ৫৪টি নদীর উৎস প্রতিবেশী দেশ ভারত এবং ৩টি নদী মিয়ানমারের সঙ্গে অভিন্ন। দেশের সার্বিক পানিপ্রবাহের সিংহভাগ আসে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকা থেকে। ফলে শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা এবং বর্ষায় অতিরিক্ত পানির ঢল সামাল দেওয়ার ওপর নদীপাড়ের মানুষের অস্তিত্ব নির্ভর করে।

পাঠচক্রে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে সম্পাদিত গঙ্গার পানিবণ্টন চুক্তিটি বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ৩০ বছর মেয়াদি এই ঐতিহাসিক চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর পূর্ণ হতে চলেছে। ফলে গঙ্গার পানির প্রবাহ ধরে রাখা, নবায়ন কিংবা নতুন কোনো কার্যকর সমঝোতায় পৌঁছানোর বিষয়টি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়েছে।

আলোচক শিক্ষার্থীরা উল্লেখ করেন, নদীভাঙন, খরা কিংবা আকস্মিক বন্যায় বারবার ক্ষতিগ্রস্ত হলেও চরাঞ্চল ও নদী অববাহিকার সাধারণ মানুষ প্রায়শই পানির অধিকার ও বিদ্যমান আন্তর্জাতিক চুক্তিগুলো সম্পর্কে পুরোপুরি অবগত নন। তাই কেবল সরকারের পদক্ষেপের ওপর নির্ভর না করে সাধারণ নাগরিকদেরও নদী রক্ষা, সঠিক তথ্য জানা ও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। পানির ন্যায্য হিস্যা চাওয়ার অর্থ প্রতিবেশী দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়; বরং পরিবেশগত ভারসাম্য ও দুই দেশের মানুষের পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ন রেখে সমাধান বের করাই এর মূল উদ্দেশ্য।

আন্তর্জাতিক ফোরামের সহযোগিতাও এই প্রক্রিয়ায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। নদী ও পানির উপাত্ত আদান-প্রদান, যৌথ বৈজ্ঞানিক গবেষণা, বন্যার পূর্ব সতর্কবার্তা প্রদান এবং পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক সংস্থাগুলোর সম্পৃক্ততা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। মানচিত্রের সীমান্ত পেরিয়ে কৃষক, জেলে ও নদী তীরের বাসিন্দাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে ভবিষ্যতে সুদৃঢ় কূটনৈতিক পদক্ষেপ বজায় রাখার আহ্বান জানানো হয়।