দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হলেও মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যেই রয়ে গেছে নানা হিসাব-নিকাশ। সরকার পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পরপর সমন্বয় করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। এতে মাসিক ভিত্তিতে বেতন বেড়েছে চার হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে এবং শ্রমিকরা জানুয়ারি মাসে এই বর্ধিত বেতন হাতে পাবেন। তবে জীবনযাত্রার বর্ধিত ব্যয়ের সঙ্গে মানানসই মজুরির দাবিতে শ্রমিকদের একটি অংশে অসন্তোষ রয়ে গেছে। অন্যদিকে, এই অতিরিক্ত খরচের চাপ সামলে কারখানা সচল রাখা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখা উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ঘোষিত নতুন এই কাঠামোকে পোশাকশিল্পের সামগ্রিক সক্ষমতা বিবেচনায় ‘সর্বোচ্চ’ বলে মনে করছেন দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা ও এফবিসিসিআইর প্রশাসক মো. ফজলুল হক। আঞ্চলিক প্রতিবেশী অনেক দেশের তুলনায় বাংলাদেশ এই মজুরি মানদণ্ডে এগিয়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম গ্রুপের ২০২৫ সালের সরবরাহকারী কারখানার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে বাংলাদেশের পোশাকশ্রমিকদের নতুন ঘোষিত ন্যূনতম ১৩৭ দশমিক ১০ ডলার মজুরি প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশি। ভারতে এই মজুরি ১২৪ ডলার এবং পাকিস্তানে ১৩৫ ডলার। সেই হিসাবে বাংলাদেশের নতুন মজুরি ভারতের চেয়ে ১০ দশমিক ৬ শতাংশ বা ১৩ ডলার এবং পাকিস্তানের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ বা ২ ডলার বেশি।

তবে মালিকপক্ষের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই মজুরি বৃদ্ধির ফলে ছোট ও মাঝারি কারখানার পাশাপাশি বেশ কিছু বড় কারখানার পক্ষেও বেতন দেওয়া কঠিন হয়ে পড়বে। এর প্রভাবে আগামী এক বছরের মধ্যে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশে নির্ধারিত ন্যূনতম মজুরি বেশি বলেও উল্লেখ করেন তিনি। একই ধরনের শঙ্কা প্রকাশ করে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ১৭ হাজার টাকা মজুরি ছোট কারখানাগুলোর জন্য বড় পরীক্ষা হবে। তবে যেহেতু মজুরি নির্ধারিত হয়ে গেছে, তাই উৎপাদন বাড়িয়ে এই অতিরিক্ত ব্যয় সমন্বয় করতে হবে। এ জন্য তিনি অগ্রাধিকার ভিত্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা এবং ব্যাংক ও রাজস্বসংক্রান্ত জটিলতা দূর করে নতুন ঋণ প্রাপ্তির সুবিধা তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শিল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী জানান, গত তিন বছরে তৈরি পোশাক খাতে পরিচালনা খরচ বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। তার ওপর নতুন মজুরির কারণে খরচের চাপ আরও ৩৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেল। এতে বাংলাদেশের মজুরি মানদণ্ড ভিয়েতনামের সমান এবং ভারত ও পাকিস্তানের ওপরে উঠে গেছে। অথচ প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ নানা দিক থেকে পিছিয়ে রয়েছে। ভিয়েতনামে হাজিরা বোনাস বা ঈদের বোনাস নেই, অতিরিক্ত ওভারটাইম করার প্রচলন কম, ব্যাংক সুদের হার কম এবং কাজের দক্ষতা বেশি। একই সঙ্গে তারা নিরবচ্ছিন্ন জ্বালানি ও কম খরচে গ্যাস-বিদ্যুৎ পায় এবং তাদের পণ্য সরবরাহের সময়সীমা (লিড টাইম) বাংলাদেশের চেয়ে অনেক কম। ফলে এসব সুযোগ-সুবিধার অভাবে বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে তলানীতে চলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই বাস্তবতা মেনে নিয়ে কারখানাগুলোতে উৎপাদনশীলতা ও সক্ষমতা বাড়ানো ছাড়া আন্তর্জাতিক বাজারের চাপ মোকাবিলার আর কোনো বিকল্প নেই।

নতুন এই মজুরি কাঠামো নিয়ে শ্রমিক নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা অন্তত ১৮ হাজার টাকা মজুরি দাবি করেছিলেন। শ্রমিক নেতৃবৃন্দ কেবল মজুরি পুনর্বিবেচনাই চান না, তারা বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের সামঞ্জস্য বিধানসহ শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সুবিধার দাবি তুলছেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্যপরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান জানান, তাদের প্রত্যাশা আরও বেশি থাকলেও ঘোষিত মজুরির পর শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়া উচিত। তিনি সতর্ক করে দেন যে শ্রমিক ছাঁটাই কিংবা মামলা-হামলা সহ্য করা হবে না এবং কোনো উসকানিতে প্ররোচিত হয়ে নিজের আয়ের উৎস ধ্বংস না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, বোর্ড নির্ধারিত কাঠামো একটি সর্বনিম্ন মানদণ্ড। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই প্রক্রিয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন থাকলেও, নতুন কাঠামোয় কারও মজুরি অন্তত ২ হাজার টাকার নিচে বাড়বে না বলে তিনি জানান। সবাইকে কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন যে বর্ধিত বেতনের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না। তবে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার ১৭ হাজার টাকার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তিনি জানান, মজুরি বোর্ডের চূড়ান্ত ভোটাভুটিতে শ্রমিকপক্ষের দুটি ভোটের বিপরীতে মালিকপক্ষ, নিরপেক্ষ সদস্য ও চেয়ারম্যানসহ চারজন ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেওয়ায় এটি চূড়ান্ত হয়। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতারও বলেন, তিন বছর পর মজুরি পুনর্নির্ধারণ করা হলেও চূড়ান্ত দরকষাকষিতে শ্রমিকদের আসল প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।

সার্বিক পরিস্থিতি ও চলমান আন্দোলনের মাঝে সাধারণ শ্রমিকদের একাংশের মধ্যে সন্তুষ্টিও দেখা গেছে। ঢাকার সাভারের জামগড়া এলাকার ‘দ্য রোজ’ গার্মেন্টসের শ্রমিক মহিদুল ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানে মালিক ও শ্রমিকরা ভালো আছেন এবং নিয়মানুযায়ী কাজ চলছে। বাইরে চলমান আন্দোলনের বিষয়ে তিনি মন্তব্য করেন যে অনেক স্থানে আন্দোলনকারীদের সবাই শ্রমিক নন; অনেক সময় ১০-১২ জনের হুজুগে অনেকে যোগ দেয়। নিজের কারখানার পরিবেশ ও বর্তমান মজুরি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।