পাকিস্তানের করাচির অ্যাডমিন সোসাইটি এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। আজ শনিবার ভোরে ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধারের পর এই সংখ্যা নিশ্চিত করেছেন কর্মকর্তারা। রেসকিউ ১১২২-এর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া সর্বশেষ ব্যক্তির নাম মুহাম্মদ আলী, যার বয়স ৩০ বছর। গত বুধবার করাচির বেলুচ কলোনির কাছে ভবনটি ধসে পড়ার পর থেকে সেখানে উদ্ধার অভিযান চলছে।

এর আগে উদ্ধারকর্মীরা প্রায় দুই দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর এক মার্বেলশ্রমিককে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছিলেন। ভবনধসের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং একজন এখনো চিকিৎসাধীন। উদ্ধারকারী দলের মতে, ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় নয়জন আটকা থাকতে পারেন। আধুনিক সরঞ্জামের সহায়তায় তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কায় ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে ধ্বংসাবশেষ সরানোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। রেসকিউ ১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে ফাঁকা জায়গা তৈরি করা হয়েছে, যাতে সেখানে আটকে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছানো যায়।

এদিকে ভবনধসের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। এতে হত্যা, অবহেলা ও অসতর্কতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে এবং এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে তখন তিনজনের মরদেহ এবং ১৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছিল।