প্রায় এক মাসের টানা আন্দোলনের পর গাজীপুর শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বেতন বৃদ্ধির দাবিতে চলা অস্থিরতা কাটিয়ে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কারখানায় কাজে যোগ দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ী, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় শ্রমিকরা কাজে ফিরছেন। মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নেওয়ায় শিল্পাঞ্চলে এই প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

এর আগে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছিল। আন্দোলনের জেরে প্রতিদিনই অর্ধশত কারখানা ছুটি দিতে বাধ্য হতে হয়েছিল মালিকপক্ষকে। তবে শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও কোনো বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার জানিয়েছেন, তারা নতুন মজুরিতে সন্তুষ্ট এবং আর কোনো আন্দোলন চান না। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দের সাথে কাজে ফেরার কথা জানিয়েছেন। অন্য শ্রমিক রাহিমা ও ইতি আক্তার উল্লেখ করেন, বাড়ি ভাড়া ও নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের কারণে আগে তাদের কষ্ট হতো, কিন্তু নতুন মজুরি কাঠামো তাদের সেই সংকট দূর করবে।

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান জানান, শ্রমিকদের কাজে ফিরে আসায় শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। তিনি আশা প্রকাশ করেন, কারখানা স্বাভাবিকভাবে চললে শ্রমিক ও মালিক উভয়ই লাভবান হবে এবং দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিকরা কাজে মনোনিবেশ করবেন বলে তারা আশা করছেন। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।