দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় মেধাবী ছাত্রীদের বাইসাইকেল উপহার দেবে সরকার। বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে প্রধানমন্ত্রীর সামনে বিতরণের জন্য আনা বিভিন্ন ধরনের বাইসাইকেলের নমুনা উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বাইসাইকেল চালিয়ে সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, দেশের মোট ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই উপহার পাবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বাইসাইকেলের মান যাচাইকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




