সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ লাখ লাখ মানুষ তাঁর ফাঁসির আদেশ হাতে নিয়ে সীমান্তে অপেক্ষা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যাঁর নির্দেশে ১ হাজার ৮০০ ছাত্র, শ্রমিক, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে, দেশের মাটিতেই তাঁর চূড়ান্ত বিচার সম্পন্ন করতে হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্টের উল্লেখ করে দুলু বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে সোনামসজিদ, যশোর, লালমনিরহাট, জয়পুরহাট এবং বাংলাবান্ধাসহ দেশের নানা সীমান্তে লাখ লাখ জনতা তাঁকে রিসিভ করার জন্য ফাঁসির রায় হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে। বিগত সরকারের আমলে ঘটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

নিজের রাজনৈতিক জীবনের নির্যাতনের বিবরণ তুলে ধরে বিএনপির এই নেতা অভিযোগ করেন, গত ১৫ বছরে নাটোরে তাঁর ১০ জন নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, যার মধ্যে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুও রয়েছেন। এছাড়া ২০০৮ সালের নির্বাচনে তাঁকে নির্বাচনে অংশ নিতে না দিয়ে আটকে রাখা হয়েছিল এবং তাঁর স্ত্রীর নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি আরও প্রকাশ করেন, ওই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আসার প্রস্তাব দেওয়া হলেও কোনো শর্ত মেনে তিনি ক্ষমতা গ্রহণে রাজি হননি।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হুইপ দুলু জানান, দীর্ঘ ২০ থেকে ২২ বছর পর দেশের মানুষ অবশেষে তাঁদের ভোটাধিকার ফিরে পেয়েছেন। স্বাধীনতার পর এবারই প্রথম কোনো ধরনের সংঘাত ও প্রাণহানি ছাড়া সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে বিগত সরকারের সময়কার লুটপাট ও অর্থ পাচারের কথা মনে করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন, আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো সচল রয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানের আয় ও ভাড়ার টাকা প্রতি মাসে ভারতে পাচার হচ্ছে এবং সেই অর্থ দিয়েই আবার বাংলাদেশে ককটেল-বোমা হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও পুলিশ বাহিনীকে অতিরিক্ত সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা তুলে ধরে দুলু বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি ঢাকার যানজটসহ বিভিন্ন নাগরিক সমস্যা দূর করতে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। কিন্তু এই উন্নয়ন ও সংস্কার কাজ বাধাগ্রস্ত করতেই নতুন করে নানা চক্রান্ত চালানো হচ্ছে। ফ্যাসিবাদ ও এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্য ভুলে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এছাহাক আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্বাস আলীর সঞ্চালনায় এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য খোন্দকার আকবর হোসেন, আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য নাছিমা ইসলাম চৌধুরী এবং ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম।

ওই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে খালেদা জিয়াকে ক্ষমতায় আসার প্রস্তাব দেওয়া হলেও তিনি শর্ত মেনে ক্ষমতা নিতে রাজি হননি।গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে জাতীয় সংসদের এই হুইপ বলেন, দীর্ঘ ২০-২২ বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে।স্বাধীনতার পর এই প্রথম কোনো ধরনের সংঘাত ও প্রাণহানি ছাড়া অবাধ ও নিরপেক্ষ