পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলার মোট ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬০টিতেই বর্তমানে স্থায়ী কোনো প্রধান শিক্ষক নেই। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ৩১টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। ফলে একদিকে যেমন বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান নিশ্চিত করা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় সিংহভাগ স্কুলেই সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এর ফলে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানের পাশাপাশি দাপ্তরিক নথিপত্র সামলানো, বিদ্যালয় পরিচালনা এবং প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে সহকারী শিক্ষকরা হিমশিম খাচ্ছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান নিয়মিত তদারকি করা ও শিক্ষার মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

শিক্ষা বিভাগের বিধিমালা অনুযায়ী, প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি সংক্রান্ত কার্যক্রম কার্যকর না থাকায় এসব শূন্য পদ পূরণ হচ্ছে না। একই সঙ্গে প্রতি বছর শিক্ষকদের নিয়মিত অবসরে যাওয়ার কারণে সংকট আরও ঘনীভূত হচ্ছে।

উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুজ্জামান, ফিরোজ আহমেদ, মো. জাহাঙ্গীর আলম ও কানিজ ওয়ারেসী জানান, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব সামলাতে হচ্ছে। এতে নিয়মিত পাঠদান এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা—উভয় ক্ষেত্রেই নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে তাঁরা দ্রুত এসব শূন্য পদ পূরণের দাবি জানান।

শিক্ষক সংকটের সত্যতা স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী জানান, উপজেলার বিদ্যালয়গুলোর এই সমস্যার বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভাঙ্গুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে অবিলম্বে শূন্য পদে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষক ও সচেতন মহল।