স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মেহেদী হাসান পলাশ। গ্রেড-২ পদমর্যাদায় তাকে এক বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তার এ নিয়োগ কার্যকর হবে। তবে শর্ত হিসেবে এই সময়ে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে থাকা সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

নিয়োগের বিষয়টি বাস্তবায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকারি যানবাহন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট হিসাব-সংক্রান্ত দপ্তরে পাঠানো হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে গণমাধ্যমের সাথে পেশাদারি যোগাযোগ রক্ষা, তথ্য সরবরাহ ও সংবাদমাধ্যমের সাথে সামগ্রিক সমন্বয় সাধনে মিডিয়া কো-অর্ডিনেটরের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পেশাগত জীবনে মেহেদী হাসান পলাশ বর্তমানে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সিনিয়র সদস্য। পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান ‘সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।