দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক পরিবর্তনের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার এবং ডিএমপির অপর উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া এপিবিএন-এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার, গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার এবং এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখিত সাতজন পুলিশ সুপার ছাড়াও পুলিশের আরও সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।