দেশের বিদ্যমান পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার রাজধানীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুব দায়িত্বশীলদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের সাহসী ও ঐতিহাসিক ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। দেশের সামাজিক-রাজনৈতিক পরিবর্তন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে বিভিন্ন প্রতিকূল পরিবেশেও ইসলামী ছাত্রশিবির সাহসিকতা, ত্যাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি ছাত্রসমাজের এই ইতিবাচক ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি আধুনিক, প্রযুক্তিভিত্তিক ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে সেলিম উদ্দিন জানান, নগরবাসীর কাছে সেবা দ্রুত ও সহজলভ্য করতে প্রযুক্তি এবং ডিজিটাল অ্যাপের প্রসার ঘটানো হবে। বিশেষ করে ‘সার্ভিস নিন’ অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় নাগরিক সুবিধাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে তিনি ছাত্র ও যুবসমাজকে এই অ্যাপের কার্যকারিতা প্রচার ও প্রসারে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। প্রযুক্তিনির্ভর সেবাব্যবস্থা চালু হলে নাগরিকদের ভোগান্তি লাঘব হবে এবং একটি পরিকল্পিত ও জনবান্ধব নগরী গঠন সম্ভব হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান, মহানগরী জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

সভায় ছাত্রনেতাদের মধ্যে অংশগ্রহণ করেন ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সাইম, মহানগর পশ্চিম সভাপতি মুহিবুল্লাহ হুসাইনী, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখা সভাপতি রেজাউল করিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখা সভাপতি শান্ত তালুকদার ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ও যুবনেতারা বিভিন্ন সাংগঠনিক ও জনকল্যাণমূলক বিষয়ে নিজেদের মতামত বিনিময় করেন।