ঝালকাঠির রাজাপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন কমিটির সদস্য সচিব মোসা. শাহিদা শারমিন আফরোজ। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসেন শাহারিয়ার সিফাত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের অধীনে মোট ১ হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে খেসারি, সয়াবিন, চীনাবাদাম, মুগ ও হাইব্রিড সূর্যমুখীর বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। এই সহায়তার মূল উদ্দেশ্য হলো স্থানীয় কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনা এবং এলাকায় রবি ফসলের আবাদ ও মোট উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেরুন্নেছা পাপড়ি, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বশার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান। এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণি এতে অংশ নেন।