ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মামলার বাদী পৌর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুব আলম নিজেই দাবি করেছেন যে, এই মামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না।

গত ২১ নভেম্বর দায়ের করা ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দীনসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক রঞ্জু এবং নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

ঘটনার পর গত ২২ নভেম্বর ঠাকুরগাঁও আদালতে একটি হলফনামা দাখিল করেছেন মাহাবুব আলম। এতে তিনি অভিযোগ করেন, মামলার আগের দিন তাকে থানায় ডেকে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদা কাগজে স্বাক্ষর নিয়েছিলেন এবং সেই কাগজই পরে এজাহার হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, তার সামনে কোনো নাশকতার ঘটনা ঘটেনি এবং তাকে বাদী বানিয়ে ফাঁসানো হয়েছে। আসামিরা জামিন পেলে তার কোনো আপত্তি নেই বলেও তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

এজাহারে নাম থাকা একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় নেই এবং কাজের প্রয়োজনে দেশের অন্যান্য স্থানে অবস্থান করছেন বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন পৌর ছাত্রলীগের সভাপতি তামিম হোসেন, ছাত্রলীগ নেতা কামরুল হায়দার মিঠু, আল মুহিদ মাহী, জিমি ইসলাম ও আব্দুল হাকিম। এছাড়া আসামি রাশেদ কবির গত ৮ নভেম্বর থেকে কারাগারে রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

এদিকে বাদীর আনা অভিযোগ অস্বীকার করেছেন থানার ওসি আমানুল্লাহ আল বারী। তিনি দাবি করেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দিয়েছেন এবং এর ভিডিও ফুটেজও সংরক্ষিত আছে। মামলার বিষয়ে ওসি বলেন, বাদী এখন মামলা প্রত্যাহার করতে চাইলে বা চালাতে না চাইলে সেটি তার ব্যক্তিগত বিষয়।

ঘটনাটি নিয়ে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ পুলিশের বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, শান্তিপ্রিয় এই এলাকার পরিবেশ অশান্ত করতে দেওয়া হবে না।