জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারপ্রধানের সংলাপ আজ সোমবার থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই ধারাবাহিক আলোচনার প্রথম দল হিসেবে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপে বসবে।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার লক্ষ্যে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এই ঐক্যের আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রী ঐক্যের যে ডাক দিয়েছেন, তা সাধুবাদ পাওয়ার যোগ্য।

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, এনসিপি মূলত জানতে চাইবে প্রধানমন্ত্রী দেশকে কীভাবে এগিয়ে নিতে চান এবং বর্তমান সংকট মোকাবিলায় তাঁর পরিকল্পনা কী। জাতীয় ঐক্যের জন্য এনসিপি দুটি প্রধান শর্ত বা প্রস্তাব দেবে। দলটির দাবি, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে সুস্পষ্ট এবং বিগত সময়ে অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চাইতে হবে।

ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে এনসিপি অবিলম্বে 'একদলীয় সংবিধান সংশোধন কমিটি' বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবি জানাবে। নাহিদ ইসলাম বলেন, এই পদক্ষেপের মাধ্যমেই জনগণ ও রাজনৈতিক দলগুলো নিশ্চিত হতে পারবে যে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চাইছে। তিনি সতর্ক করে বলেন, কেবল আওয়ামী লীগ ঠেকানোর উদ্দেশ্যে কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়া হলে এনসিপি তাতে অংশ নেবে না।

এছাড়া এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকরের মতো বিষয়গুলোকে জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি হিসেবে দেখছে। নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে থাকবে, কারণ তারা আওয়ামী লীগকে জাতীয় শত্রু মনে করে।

উল্লেখ্য, জাতীয় ঐক্যের এই প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীর সঙ্গেও প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনার কথা রয়েছে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বর্তমানে বিদেশ সফরে আছেন এবং ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।