অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: Voices from Australia’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান জাতি কখনো ভুলবে না। রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের গণমাধ্যম যখন জনগণের কষ্টের কথা যথাযথভাবে প্রচার করেনি, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিপীড়নের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা রাজপথে নেমেছেন, যার ফলে অনেকে গ্রেপ্তার ও জেল খেটেছেন। বর্তমানে ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা অত্যন্ত লজ্জার ও কষ্টের বিষয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে নয়, তাদের মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের পক্ষে। আল্লাহ সুযোগ দিলে প্রবাসীদের সঙ্গে অতিথির মতো নয়, বরং ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করা হবে। বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের সাথে দুর্ব্যবহারের নিন্দা জানিয়ে তিনি তাদের যথাযথ সম্মান ও ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, আহত যোদ্ধারা এখনো দেশের জন্য লড়াই করতে প্রস্তুত। এই অভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না, বরং আবু সাঈদ, মুগ্ধ এবং ১০ মাসের শিশুকে নিয়ে রাজপথে আসা মায়ের মতো অসংখ্য ছাত্র-জনতাই এর প্রকৃত নায়ক। তিনি আরও বলেন, শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তারা গোটা জাতির সম্পদ।

রাজনীতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে সম্মান করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। কোনো চাপ বা প্রলোভনে আদর্শ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। তিনি তরুণ প্রজন্মের ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামী দিনের বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে চাই। দলের বর্তমান প্রার্থী তালিকার ৬২ শতাংশই ৪৫ বছরের নিচে। সরকার ও বিরোধী দলের সম্পর্ক নিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া হবে এবং ভুল হলে প্রতিবাদ জানানো হবে।

অনুষ্ঠানে পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবলী সোহাইল, ড. আবু ইউসুফ ও আসিফ ইকবাল। এতে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ডা. এস এম খালিদুজ্জামান এবং মুহাম্মদ নজরুল ইসলামসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।