ঘোষিত অষ্টম মজুরি বোর্ডের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণ করা হবে বলে আশ্বস্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীতে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।

সম্মেলনে শ্রমমন্ত্রী জানান, বর্তমান বাজারদর ও দেশের সার্বিক বাস্তবতা বিবেচনায় রেখে শ্রমজীবীদের জন্য একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক মজুরি কাঠামো উপহার দেবে অষ্টম মজুরি বোর্ড। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি আয়কারী পোশাক খাতের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের বিষয়টিও তিনি পুনর্ব্যক্ত করেন।

বক্তব্যে দেশের বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশি ও বিদেশি একাধিক গোষ্ঠী চক্রান্তে লিপ্ত রয়েছে। তবে অতীতের ধারা বজায় রেখে দেশের সচেতন ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত ব্যর্থ করে দেবে এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে।