নাটোরে রাতের আঁধারে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের যেকোনো অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার বিকেলে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করে বলেন, 'পাশের দেশে পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। তারা পেট্রল বোমা নিক্ষেপ ও থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে সাধারণ মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দেশকে অকার্যকর করার অপচেষ্টা করছে।'

জুলাই বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে হুইপ দুলু বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার হামলা ও হত্যাকাণ্ডের কথা দেশের মানুষ ভুলে যায়নি। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ মতভেদ থাকলেও জননিরাপত্তা ও দেশের স্বার্থে সব মানুষ আজ ঐক্যবদ্ধ। নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তার সমুচিত জবাব দেবে। যারা দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের বিপদে ঠেলে দিয়ে অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছে, তাদের কর্মকাণ্ড সম্পর্কে মানুষ সজাগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। দুলু জোর দিয়ে বলেন, দেশে আর কখনো এমন সন্ত্রাসী কর্মকাণ্ড মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

এর আগে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়। নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।