কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঘোষিত দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রোববার দুপুরের দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান নানা সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। তিনি আরও দাবি করেন, ফজলুর রহমান সম্ভবত ভুলে গেছেন যে জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি সংসদ সদস্য হতে পারতেন না। আবু হানিফ বলেন, ফজলুর রহমান একসময় আওয়ামী লীগ করতেন, আর সেই প্রেক্ষাপটেই তিনি বর্তমান কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।

ব্যারিস্টার রুমিন ফারহানার বিষয়ে আবু হানিফ লেখেন, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করার পর রুমিন ফারহানা সংসদে সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকারের বিরোধিতার নামে রুমিন ফারহানা যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।

আবু হানিফ তার পোস্টে আরও উল্লেখ করেন, গত কয়েকদিন গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং হাসপাতালে হামলার ঘটনা ঘটলেও ফজলুর রহমান ও রুমিন ফারহানা এ বিষয়ে বিন্দুমাত্র প্রতিবাদ করেননি। তাদের এই বক্তব্য ও কর্মকাণ্ড থেকে মনে হচ্ছে তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।