অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল ছিল। তার মতে, আওয়ামী লীগ নিজেরাই সহিংসতার পথ বেছে নিয়ে সেই কৌশলের ফাঁদে পা দিয়েছে। রোববার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

শফিকুল আলম বলেন, অনেকে সালাহউদ্দিন আহমদের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেও তার এই কৌশলটি পরিকল্পনা অনুযায়ী নিখুঁতভাবে কাজ করেছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ কর্মীরা দা হাতে বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ সাধারণ মানুষের বাড়িতে আগুন দিয়েছে, থানায় হামলা করেছে এবং দাড়ি বা টুপি দেখে বাসযাত্রীদের পরিচয় যাচাই করেছে। এই ভয়াবহ দৃশ্যগুলো সরকারের দুর্বলতা হিসেবে অনেকে মনে করলেও প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ, যা আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করেছে।

তিনি জানান, সহিংসতার ঘটনায় পাঁচজনের মৃত্যু ও ব্যাপক অগ্নিসংযোগের পরও আওয়ামী লীগ কোনো রাজনৈতিক অর্জন করতে পারেনি, উল্টো তাদের নেত্রীর প্রত্যাবর্তনের পথটি সন্ত্রাস ও অপরিণত রাজনীতির মাধ্যমে নিজেরাই নষ্ট করেছে। সরকার এই পরিস্থিতি মোকাবিলায় খুব বেশি কঠোর হতে হয়নি; সহিংসতা গোপালগঞ্জ অঞ্চলের বাইরে বিস্তৃত হতে পারেনি এবং আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানের আগেই অনেক তরুণ কর্মী এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোপালগঞ্জ এখন শান্ত ও নীরব।

তারেক রহমানের রাজনৈতিক উদ্যোগের প্রশংসা করে শফিকুল আলম এটিকে অসাধারণ চাল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বিরোধী দলগুলোর বৃহত্তর ঐক্য আওয়ামী লীগ ও তাদের বিদেশি প্রভুদের জন্য অপ্রত্যাশিত ছিল। জামায়াতে ইসলামীর আমির দ্রুত এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন। এর পরদিনই জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

সাবেক এই প্রেস সচিবের মতে, আওয়ামী লীগ ও তাদের ভাষ্যকাররা দাবি করতে পারেন এই ঐক্য তাদের পুনরুত্থানের প্রতিক্রিয়া, কিন্তু বাস্তবে এটি নির্বাচনের পর থেকে রাজনৈতিক ঐক্যের অভাবের একটি দৃশ্যমান চিত্র। এই ঐক্যের ফলে আওয়ামী লীগের সামনে এখন সহিংসতা বাড়ানো অথবা রাজনৈতিক গুরুত্বহীনতার শিকার হওয়া—এই দুটি পথই খোলা আছে। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয়, তাই এই সংঘাত দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

শফিকুল আলম জানান, জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। নেত্রীর প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার তাকে প্রত্যর্পণের মাধ্যম ছাড়া ফিরিয়ে নেবে না। ভারতের রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে শ্রীরাধা দত্তের মতে তাকে প্রত্যর্পণ করা অসম্ভব। রমজানের পর বর্ষাকালে ভারত ও পশ্চিমা দেশগুলো হাসিনা ও তার দলের নেতাদের বিষয়ে নতুন করে অবস্থান পর্যালোচনা করবে বলে তিনি মনে করেন। তিনি ইঙ্গিত দেন যে, নয়াদিল্লি এখন তারেক রহমানের সফর গ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতে ড. শফিকুর রহমানের ভারত সফরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি হবে ঢাকার প্রতি একটি ইঙ্গিত যে নয়াদিল্লি এখন তারেক রহমানের আনুষ্ঠানিক সফর গ্রহণের জন্য প্রস্তুত। আর ড. শফিকুর রহমানের কথা- বাংলাদেশের বিরোধীদলীয় নেতার ২০২৯ সালের কোনো এক সময়ে আধা-সরকারি সফরে নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।