বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মাধ্যমে প্রচারিত এক বার্তায় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দিয়েছে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড। একটি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব অব্যাহত রেখে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই বার্তায় মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বলা হয়, ২০২৬ সালজুড়ে দুই দেশের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্বিপক্ষীয় সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং যৌথ ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়ার মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আগের চেয়েও বেশি সুদৃঢ় হয়েছে।

ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের মতে, এসব যৌথ উদ্যোগ দুই দেশের বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার করা ছাড়াও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি অভিন্ন অঙ্গীকারকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে। দুই দেশের সামরিক যোগাযোগ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে মার্কিন সেনা দপ্তরটি জানায়, দ্বিপক্ষীয় ধারাবাহিক যোগাযোগ ও অংশীদারত্ব সম্প্রসারণের মধ্য দিয়েই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কাজ করে যেতে চায় যুক্তরাষ্ট্র।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার যে বৈশ্বিক উদ্যোগ রয়েছে, সেখানে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড তাদের বার্তাটি শেষ করেছে ‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’— এই মূলমন্ত্রকে সামনে রেখে।