চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি কারখানার ৪২৮ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ হারানোর কথাও জানিয়েছে পোশাকশিল্প মালিকদের এই সংগঠনটি। রোববার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ জানায়, খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ চালানো হয়েছে। এতে দেখা যায়, শিল্পাঞ্চলে অস্থিরতার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিশাল অংকের আর্থিক লোকসান হয়েছে। জরিপে অংশগ্রহণকারী কারখানাগুলো সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। শুধু এই ৩১৭টি কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ এফওবি মূল্যমান অনুযায়ী ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।

এর পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডার এখন চরম ঝুঁকিতে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অংকের মূল্যছাড় এবং সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা নিশ্চিতকৃত অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, এই পরিসংখ্যান ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। তাদের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি, অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। এছাড়া ১৮ নভেম্বরের পরও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ চলমান থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কেবল আর্থিক সংখ্যার বাইরেও বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর বড় ও অপূরণীয় আঘাত এসেছে বলে সংগঠনটি মনে করে।

দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে এই সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি বলে বিজিএমইএ উল্লেখ করেছে। শিল্পের চাকা সচল রাখতে এবং এই বিপর্যয় কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে সংগঠনটি।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৮: ৩৬আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮: ৪৪