মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে দুই সহোদর হাফেজ ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা স্থানীয় পৌরসভার করাইয়াঘোনা এলাকার বাসিন্দা ফজল কাদের ও আরেফা সিদ্দিকা দম্পতির সন্তান।

পরিবারের ধারণা, রবিবার গভীর রাতে ঘুমানোর আগে স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করেছিল দুই ভাই। কয়লার আগুন পুরোপুরি না নেভানোয় পরে কাপড়, মশারি কিংবা কম্বলে আগুন ধরে যায়। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের চারদিকে। দগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দুই ভাইকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ছোট ভাই ওমর ফারুক মারা যায়।

সোমবার রাত আটটার দিকে গ্রামের মসজিদ মাঠে তার জানাজার প্রস্তুতি চলছিল। ঠিক তখনই খবর আসে বড় ভাই আবদুল্লাহর মৃত্যু সংবাদ। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে ভেঙে পড়ে পরিবারটি। ছোট ভাইয়ের জানাজা ও দাফন শেষে স্বজনেরা হাসপাতালে ছুটে যান। পরদিন মঙ্গলবার সকালে জানাজা শেষে বড় ভাইকেও দাফন করা হয়। এখন পাশাপাশি কবরে শুয়ে আছে দুই ভাই।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে একই পরিবারের দুইজনের অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকালে পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনায় তাদের বাড়িতে গিয়ে সহায়তা তুলে দেন।

এরই ধারাবাহিকতায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্বিতীয় ধাপে মানবিক নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ারের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মানবিক নগদ অর্থ সহায়তা তুলে দেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ‘কয়লার আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।’