বিভিন্ন দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা সূত্রের ধারণা, দলটির হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা এই লকডাউন কার্যকর করতে তৎপরতা চালানোর পরিকল্পনা করেছে। ইতিমধ্যে দেশের অন্তত ২১টি জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন ধরে পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং বাস-ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে আসছে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিওতে দলটির নেতাদের অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়ার বিষয়টিও প্রকাশ্যে এসেছে।

গোয়েন্দা সূত্রগুলো আরও বলছে, নাশকতার এই ছক এবার সীমান্তবর্তী জেলাগুলোতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে যানবাহন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং রাজনৈতিক দলের কার্যালয় ও বাড়িঘরে হামলার পরিকল্পনা করছে। এছাড়া সীমান্ত দিয়ে চোরাই পথে আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের বিস্ফোরক দেশে প্রবেশ করছে বলে তথ্য রয়েছে। এর প্রমাণ হিসেবে গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া চা-বাগান এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই চালানটি ডিসেম্বরের আগে ও পরে বড় ধরনের নাশকতার প্রস্তুতির অংশ।

এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদরদপ্তর থেকে সারা দেশের পুলিশ সুপারদের (এসপি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এদিকে, নাশকতার ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তুরাগ থানা সূত্রে জানা গেছে, মাস্ক পরিহিত দুই ব্যক্তি স্টিলের ফটকে আগুন দেওয়ার চেষ্টা করে, তবে ফটক স্টিলের হওয়ায় আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিভে যায়। পুলিশ বর্তমানে পাসপোর্ট অফিস ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।