কুমিল্লার চৌদ্দগ্রামের মাদ্রাসা-ই হোসাইনিয়া শাহী জামে মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে সোমবার সন্ধ্যায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২ এর বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাক্ষণবাড়িয়া জেলার উত্তীর্ণ ছাত্ররা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল কোরআন ক্বারি আব্দুল হক। তিনি জানান, ২০২৬ শিক্ষাবর্ষে সারা বাংলাদেশে সকল উপজেলা ও জেলায় আড়াই লক্ষ ছাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতে দেশের আলেম ও বিজ্ঞ গুণীজন তৈরি হবে। তিনি আরও বলেন, মানুষ যদি কোরআনের ছাত্রদের সঙ্গে সততার সঙ্গে জীবন পরিচালনা করে, তবে তাদের জীবন কোরআনের মতোই শান্তিময় ও উজ্জ্বল হবে। তিনি সব হিফজ মাদরাসার ওস্তাদদের প্রতি কোমলমতি ছাত্রদের পিতৃতুল্য স্নেহের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২ এর প্রধান উপদেষ্টা এবং চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন, মুসলমান হিসেবে আমাদের সন্তানদের প্রথমে কোরআনের শিক্ষা প্রদান করতে হবে। তার মতে, কোরআনি শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না। তিনি আরও বলেন, যদি আমরা আগামী প্রজন্মের হৃদয়ে কোরআনের বাণী পৌঁছে দিতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হবে। শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মানুষ যদি আগামী প্রজন্মকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে যত্নবান হয়, তবে সমাজ থেকে অন্যায়, পাপাচার ও অপরাধ দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতি আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ-২ এর সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা ওজায়ের কাসিমী, অর্থ সম্পাদক মাওলানা মো. উল্লাহ এবং কুমিল্লা জেলা জোন-২ এর সভাপতি মাওলানা ইয়াকুবসহ বিভিন্ন জেলার সভাপতি ও সাংগঠনিক সম্পাদকরা। এছাড়াও সমাজসেবক পেয়ার আহমদ মোল্লা, প্রবাসী মো. নুরুন্নবী, মোহাম্মদ রাসেল, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার দেলোয়ার হোসেন, মোতাহের হোসেন চৌধুরী শিপু, ফেনী জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, বাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা মোবারক উল্লাহ, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা রাশেদ, চৌদ্দগ্রাম উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি হাফেজ আবদুল আউয়াল সুমন, সহ-সেক্রেটারি মাওলানা জাকারিয়া আমিনী, সাহিত্য শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ রহিমুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ ইমদাদুল হক ও সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ১০ বছরের মধ্যে হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।