নগর প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী থানা ও মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নগরীতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে তিনি এসব নির্দেশনা দেন।

একই সঙ্গে হত্যা মামলাসহ অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং জনগণকে কার্যকর পুলিশি সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধে আরও তৎপর হওয়ার আহ্বান জানাই। মামলা নিষ্পত্তির হার বাড়ানোর পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিলের গতি বাড়াতে হবে।জনগণের অভিযোগ ও মামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে সভায় ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন কমিশনার।

সভায় অক্টোবর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে দায়িত্ব পালনে সর্বোচ্চ পারফরম্যান্স করা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

এতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।