রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আয়োজন এবং এতে অর্থায়নের অভিযোগে মোস্তফা আহমেদ জুয়েল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোস্তফা আহমেদ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশের ভাষ্যমতে, গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মোস্তফা আহমেদ জুয়েল ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক এবং অর্থের যোগানদাতা ছিলেন। এছাড়াও তিনি উক্ত মিছিল ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।