নুরুল ইসলামঃ গাউছুল আযম মাইজভান্ডারীর উদ্যোগে হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া অডিশন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় লোহাগাড়া উপজেলার কুলপাগলী দায়রা শাখার উদ্যোগে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিত বিন আখন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট সমাজ সেবক শাহজাদা মোঃ সোহেল আরিফ ও দক্ষিণ জেলা ওলামাদলের আহ্বায়ক মৌলনা মুজিবুর হক।
লোহাগাড়া উপজেলা ও সন্নিহিত দক্ষিণ সাতকানিয়া এলাকার ৮৪হেফজখানার ৩৬০জন শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কুলপাগলী দায়রা কার্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন দায়রা শাখার প্রধান নুরুল কবির।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতিযোগিতার বাচাই চীফ কো অডিনেটর হাফেজ ক্বারী মোবারক আলী। অন্যদের মধ্যে দায়িত্ব পালন করেন হাফেজ মোঃ ইয়াছিন ও মোঃ আব্দুল করিম প্রমুখ।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩০জনকে বাচাই করা হয়। আগামী ১৫জানুয়ারী মাইজভান্ডার দরবার শরীফে চূড়ান্ত প্রতিযোগিতায় এ ৩০শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। সূত্র মতে, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে অভ্যস্থ করে তোলা এবং তাদের মানবিক, যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।




