চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনালসহ (সিসিটি) বিভিন্ন টার্মিনালে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকরা। মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই আন্দোলনে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অংশ নিয়েছেন।
শ্রমিকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ তাদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করছে না। বারবার আলটিমেটাম দেওয়ার পরও কর্তৃপক্ষ বকেয়া পরিশোধে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। শ্রমিকদের দাবির তালিকায় রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাস।
সাইফ পাওয়ারটেকে কর্মরত মো. ফারুক জানান, এই কর্মবিরতির কারণে বন্দরের সাতটি বার্থে পণ্য ওঠানামার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এসব বার্থে বর্তমানে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।
Post Views: 26




